শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মোঃ দিলুয়ার হোসেন
সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ঘুঙ্গিয়ারগাঁও বাজারে সকাল থেকে অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন ও ব্যবসায়িক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। দীর্ঘস্থায়ী এই লোডশেডিংয়ের কবলে পড়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বিশেষ করে কম্পিউটার কম্পোজ, অনলাইন সেবা ও বিদ্যুৎনির্ভর ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বিদ্যুতের অভাবে অধিকাংশ দোকানপাটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান:
“সকাল থেকে বিদ্যুৎ না থাকায় বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে কম্পিউটার ও অনলাইন সেবা প্রদানকারী দোকানগুলো পুরোপুরি অচল হয়ে পড়েছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে আমাদের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে দাঁড়াবে।”
একই পরিস্থিতির কথা তুলে ধরেন ঘুঙ্গিয়ারগাঁও বাজারের মোবাইল টেলিকম ব্যবসায়ী সাইফুল ইসলাম তিনি আক্ষেপ করে বলেন:
কারেন্ট না থাকায় মোবাইলের ঝালাইসহ আইসি রিবলিংয়ের মতো সূক্ষ্ম ও জরুরি মেরামতের কাজগুলো করা সম্ভব হচ্ছে না।
প্রতিদিন গড়ে তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ থাকে না।
কর্তৃপক্ষ বিল ঠিকমতো নিলেও বিদ্যুৎ সেবা দিতে ব্যর্থ হচ্ছে, যার ফলে ব্যবসায় ধস নামছে।
বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে জানতে চাইলে দিরাই শাল্লা বিদ্যুৎ বিভাগের এর আর ই পরশুরাম তরফদার সাংবাদিক কে যানান শাল্লায় ফিডার এখন লোডশেডিং আছে।
দীর্ঘ সময়ের এই লোডশেডিংয়ের ফলে সাধারণ মানুষের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। জনস্বার্থে এবং ঈদের পরবর্তী বাণিজ্যিক স্থবিরতা কাটাতে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী, এলাকাবাসী ও ব্যবসায়ী মহল।

