• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাবনায় চতরার বিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্র তৈরি সরঞ্জামসহ আটক ১ 

     swadhinshomoy 
    19th Aug 2025 9:21 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

    পাবনার আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের চতরার বিলের ভেতরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ ।

    সোমবার ১৮ আগষ্ট দিবাগতরাতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে । এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে । আটককৃত ব্যক্তি পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নিয়ামতুল্লাহপুর গ্রামের মোস্তফার ছেলে মোঃ মনির হোসেন। সে ময়েজের গনিষ্ঠ সহচর ছিল। আস্তানাটি ময়েজ বাহিনীর বলে জানা গেছে ।

    পুলিশ সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চতরার বিল এলাকার ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ বিশেষ অভিযান চালায় । সেখান থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারের মতো উপকরণসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় । আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, স্থানীয়ভাবে সংগঠিত ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল । তবে এর পেছনে আরও বড় কোনো নেটওয়ার্ক জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।

    আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরার বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে । তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল । অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । যারা এর সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে ।

    স্থানীয়রা জানান, চতরার বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল । দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত । এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল ।

    পুলিশ জানিয়েছে, অভিযান এখনও চলমান । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুরো চতরার বিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31