• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সৈয়দপুরে জুমার নামাজের খুতবা শোনা অবস্থায় মুসল্লির মৃত্যু 

     swadhinshomoy 
    18th Apr 2026 11:47 am  |  অনলাইন সংস্করণ Print

    জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবু পাড়া এলাকার বাসিন্দা আসলাম আলী  পেশায় তিনি একজন ঝাঁলমুড়ি বিক্রেতা। তিনি সৈয়দপুর শহর জামায়াতে ইসলামী যুব বিভাগের ১২নং ওয়ার্ড সভাপতি আশরাফ আলীর পিতা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের খুতবা চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরে পাশে থাকা মুসল্লিরা তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পবিত্র জুমার দিন মসজিদে খুতবারত অবস্থায় তার এ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    স্থানীয়রা জানান, আসলাম আলী অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান। তবে তিনি সৎ ও ধর্মভীরু ছিলেন। কখনও নামাজ কাজা করতেন না। দ্বীনের পথে ছিলেন তিনি।

    তার বড় ছেলে আশরাফ আলী বলেন, বাবা মসজিদে প্রতিদিনের মতো নামাজ আদায় করতে আসছিলেন। হঠাৎ তিনি ঢলে পড়েন। তবে আমার বাবার ভাগ্যটাই ভালো। এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ যেন বাবাকে বেহেশত নসিব করেন।

    সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আসলাম আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930