• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আশুলিয়ায় বাড়ইপাড়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯টি কক্ষ পুড়ে ছাই—ক্ষতি পরিমান কোটি টাকার বেশি 

     swadhinshomoy 
    18th Apr 2026 1:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    স্টাফ রিপোর্টার কামরুল হাসান শরিফ

    সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া জামাল মার্কেট এলাকায় একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯টি ভাড়া কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে এবং নগদ টাকা, আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় ঘুমন্ত ভাড়াটিয়ারা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

    জামাল মার্কেটের মালিক জামাল সাহেব জানান, এ ঘটনায় তার প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে গেছে দোকানঘর, ভাড়া কক্ষ এবং ভেতরে থাকা মালামাল।

    ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়ারা জানান, তাদের নগদ টাকা, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সবই আগুনে পুড়ে গেছে। তারা এখন নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছেন। সরকারের পক্ষ থেকে সহায়তা পেলে তারা কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

    এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন আগুনের সঠিক কারণ তদন্ত করছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930