• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সুন্দরবন রেজিমেন্টে বিএনসিসি মহাপরিচালকের উপস্থিতিতে সনদ ও পুরস্কার বিতরণ 

     swadhinshomoy 
    18th Apr 2026 1:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    সুন্দরবন রেজিমেন্টের আয়োজনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর মহাপরিচালকের উপস্থিতিতে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় সুন্দরবন রেজিমেন্টে প্রধান অতিথি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর মহাপরিচালককে গার্ড অব অনার ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

    এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মাসুদ রায়হান (পদাতিক), সামরিক অফিসারবৃন্দ, বিএনসিসি অফিসারবৃন্দ, পিইউও-টিইউও, সামরিক প্রশিক্ষক, বেসামরিক কর্মচারী এবং ক্যাডেটবৃন্দ।

    বক্তব্যে জানানো হয়, দেশের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ক্যাডেটরা শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও নৈতিক মূল্যবোধ অর্জন করছে। বিশেষ করে সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন, কেন্দ্রীয় ক্যাম্পে অংশগ্রহণ এবং বিভিন্ন প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য তাদের প্রশংসা করা হয়।

    এছাড়াও মহান স্বাধীনতা দিবস প্যারেড-২০২৩-এ অংশগ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ক্যাডেটদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

    প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ তাঁর বক্তব্যে ক্যাডেটদের ভবিষ্যতে দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বিএনসিসি দেশের জন্য যোগ্য ও সুশৃঙ্খল নাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মাসুদ রায়হান (পদাতিক) বলেন, তোমরা সকলেই মেধাবী। সেই মেধার বিকাশ ঘটিয়ে তোমরা সফল হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।

    অনুষ্ঠান শেষে রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মাসুদ রায়হান, সামরিক অফিসার, বিএনসিসি অফিসার, পিইউও-টিইউও, সামরিক প্রশিক্ষক, বেসামরিক কর্মচারী ও সকল ক্যাডেটগণ মধ্যাহ্নভোজে অংশ নেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930