• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দেশকে লুটেরাদের রাষ্ট্রে পরিনত করেছেন শেখ হাসিনা: স্পিকার হাফিজ উদ্দিন 

     swadhinshomoy 
    18th Apr 2026 2:44 pm  |  অনলাইন সংস্করণ Print

    সুলাইমান পোদ্দার,তজুমদ্দিন (ভোলা)।।
    বাংলাদেশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হওয়ার পর এই প্রথম ভোলায় তিন দিনের সংক্ষিপ্ত সফরে আসেন মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। সফরকে কেন্দ্র করে তার নির্বাচনী এলাকায় তজুমদ্দিনে গন সংবর্ধনার আয়োজন করেন তজুমদ্দিন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
    আজ (১৭) এপ্রিল শুক্রবার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রিম) বলেন. শেখ হাসিনার আমলে বাংলাদেশকে লুটেরাদের রাষ্ট্র হিসেবে পরিনত করেছেন।দীর্ঘ ১৭ বৎসর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে শত শত বাড়ি করেছেন যা ইতিহাসে নজিরবিহীন ঘটনা।মহান আল্লাহর কাছে দোয়া করি ভবিষ্যতে বাংলাদেশে যেন এরুপ কোন স্বৈরাচারী সরকার আর না আসে। তিনি আরো বলেন তার নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনে যেন তার দলের কোন নেতাকর্মী দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি না করে। সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিতিদেরকে আহ্বান করেন বলেন যারা মাদক কারবারি ও চাঁদাবাজি করে তাদেরকে আইনের হাতে তুলে দিতে। আর রাজনৈতিক মতাদর্শের কারনে কারো সাথে খারাপ ব্যবহার না করার নির্দেশ দেন। জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে বলেন জামায়াতে ইসলাম যেন বিএনপির সাথে মিলেমিশে চলে না হয় স্বৈরাচার আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে।
    সংবর্ধনা অনুষ্ঠানের আগে তিনি উপজেলা মিলনায়তনে উপজেলার সকল কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

    তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলাম, তজুমদ্দিন উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

    এই সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, জাকির হোসেন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, চাঁদপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি রবিউল আলম, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনু, সম্ভুপুর উত্তরের সভাপতি রেজাউল করিম, সম্ভুপুর দক্ষিণ বিএনপির সভাপতি জান্টু হাওলাদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930