• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চিলমারীতে ২ বছর বয়সি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

     swadhinshomoy 
    18th Apr 2026 5:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

    কুড়িগ্রামের চিলমারীতে গতকাল শুক্রবার নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর নিজ বাড়ির পাশে একটি ফাঁকা স্থানে কিছু বাঁশের কঞ্চির উপর পড়ে থাকা ২বছর বয়সী আয়শা সিদ্দিকা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে চিলমারী উপজেলার মাচাবান্ধা সাহাপাড়া এলাকায়। আয়শা ওই এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র কন্যা সন্তান বলে জানা গেছে।

    স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে মাচাবান্ধা সাহাপাড়া এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের ২বছর বয়সী মেয়ে আয়শা সিদ্দিকা(আশুরা) নিখোঁজ হয়। নিখোঁজের পর এলাকায় ব্যাপক অনুসন্ধানের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয় আয়শার নিখোঁজ হওয়ার খবর। এতেও শিশুটির সন্ধান না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়। দীর্ঘ সময় খোঁজখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ফাঁকা জায়গায় বাঁশের কঞ্চির উপরে পড়ে থাকা আয়শার নিথর দেহ দেখতে পায় স্থানীয়রা। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। আয়শার নিথর দেহ পড়ে থাকার খবর থানায় জানানো হলে শিশু আয়শার মহদেহ উদ্ধার করে চিলমারী থানায নিয়ে যায় পুলিশ। নিস্পাপ শিশুটির একটি চোখসহ শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন দেখা গেছে বলে এলাকাবাসী জানায়।

    আয়শা সিদ্দিকা আশুরা ‘র বাবা আলমগীর হোসেন বলেন, শুক্রবার সকাল ৯টায় আমার সোনামনি নিখোঁজ হয়। সারাদির অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও আয়শার সন্ধান পেতে ব্যর্থ হয়ে থানা পুলিশের আশ্রয় নেই। পরে ওই দিন রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ফাঁকা জায়গায় বাঁশের কঞ্চির উপরে আমার সোনামনি ‘র মৃতদেহ পাওয়া যায়। একমাত্র সন্তানের মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনের জন্য জোড় দাবি জানান তিনি।

    চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন বলেন, আয়শা সিদ্দিকা আশুরা নামে ২বছর বয়সের একটি শিশু শুক্রবার সকাল ১০টায় নিখোঁজ হয়। ওই দিন রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ফাঁকা জায়গায় বাঁশের কঞ্চির উপরে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার একটি চোখসহ শরীরে কিছু ক্ষতচিহ্ন পরিলক্ষিত হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ এবং মামলার প্রস্তুতি চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930