• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী (বিএসএমএমইউ) এর উপাচার্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ফাইয়াজ হাসান বাবু 

     swadhinshomoy 
    19th Apr 2026 3:07 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ আর সুমন, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দেশের শীর্ষ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সাবেক নাম বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসাবিদ অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।সরকারের সিদ্ধান্তে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    গত ৫ এপ্রিল বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ​অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক। এ ছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক ও তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান হিসেবে পরিচিত।

    ​এদিকে, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী উপাচার্য নিযুক্ত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর মতো একজন প্রাজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসাবিদ এই শীর্ষ প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ায় দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

    তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশের স্বাস্থ্য খাত আরও সমৃদ্ধ হবে। তিনি নতুন উপাচার্যের সুস্বাস্থ্য ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930