• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী 

     swadhinshomoy 
    21st Apr 2026 3:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপালে বেসরকারি সংস্থা নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার (এনএসইউএস) মাধ্যমে ২৫ জন সু‌বিধাব‌ঞ্চিত প্রান্তিক নারীকে অর্থ সহায়তা দেয়া হয়েছে।
    সোমবার (২০ জুলাই) সকা‌লে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার তামান্না ফের‌দৌসী এই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
    রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সহ সভাপ‌তি লায়লা সুলতানা এর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠা‌নে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছি‌লেন। এসময আরো উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা নাগ‌রিক ফোরাম কার্য‌নির্বাহী সম্পাদক সুজন মজুমদার, সদর ইউনিয়ন নাগ‌রিক ফোরাম সহসভাপ‌তি ছ‌বি রানী মন্ডল।
    রি‌জিয়া পারভীন ব‌লেন, দাতা সংস্থা নো‌রিস বি‌ডি ও মানু‌ষের জন‌্য ফাউন্ডেশন এর সহ‌যো‌গিতায় রামপাল উপ‌জেলার সদর ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়নের সু‌বিধাব‌ঞ্চিত ২৫ জন প্রা‌ন্তিক নারী‌কে জনপ্রতি দুই হাজার টাকা করে প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেকে বিকা‌শের মাধ‌্যমে এই সহ‌যো‌গিতা পাঠানো হয়েছে। তিনি এই উদ্যোগে জন্য প্রতিষ্ঠান গুলোর প্রতি ধন‌্যবাদ জ্ঞাপন করেন

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930