• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লালপুরে মাদক বিরোধী সংবাদে ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি 

     swadhinshomoy 
    28th Apr 2026 1:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    লালপুর (নাটোর) প্রতিনিধি

    নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমন কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক সজিবুল হৃদয় এনটিভি অনলাইনের লালপুর ও বাগাতিপাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত।
    রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তাঁকে এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্ত ব্যক্তি বজলুর রহমান উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
    জানা গেছে, সম্প্রতি লালপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে শফিকুর রহমান যোগদানের পর মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়। এরপর থেকে উপজেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান, সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও অপরাধ দমনে তৎপরতা বাড়ানো হয়েছে। এসব কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত বজলুর রহমান।
    সজিবুল হৃদয় বলেন, আমাকে ফোন করে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি আমার বাড়ির ঠিকানাও জেনে নিয়েছে এবং বলেছে, আমি আর বাড়ি ফিরতে পারব না। হুমকির কলের রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে।
    তিনি জানান, এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে লালপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা চাচ্ছে না যে পুলিশের এই ইতিবাচক কার্যক্রমগুলো গণমাধ্যমে প্রকাশ পাক।
    এঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এঘটনার তীব্র নিন্দা জানাই এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি, অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।
    অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বজলুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো কল রিসিভ করেননি।
    এ বিষয়েলালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930