• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বালির গাড়ী চলাচল বন্ধের দাবিতে শৈলকুপার কাতলাগাড়ী বাজারে মানববন্ধন 

     swadhinshomoy 
    28th Apr 2026 1:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফখরুদ্দিন হৃদয়, ঝিনাইদহ:
    দিনের বেলা বালুর গাড়ী চলাচল বন্ধের দাবিতে ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ী বাজার কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী নতুন বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কাতলাগাড়ী বাজারের সকল ব্যবসায়ীসহ স্থানীয়রা।
    এসময় মানববন্ধনে বাজার কমিটির সভাপতি শামসুল আলম বকুল বলেন- বাজারের উপর দিয়ে বালুবাহি গাড়ি চলাচল করার কারণে ধুলাই দিশেহারা হয়ে পড়ছেন ব্যবসায়ীগণ। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্কুল-কলেজের শিক্ষার্থী সহ পথচারীরা।
    তাই প্রশাসনের কাছে দিনের বেলা বালুর গাড়ী বন্ধ রাখার জোর দাবী জানিয়েছেন বাজার কমিটি ও এলাকাবাসী। তিনি আরো বলেন- উক্ত বালির ঘাট থেকে যে পরিমাণ রাজস্ব সরকারি খাতে যুক্ত হচ্ছে তার থেকে ১০ গুণ টাকার রাস্তার ক্ষতি করছে দশ চাকার ড্রাম ট্রাক। বছর শেষে সরকারকে কোটি কোটি টাকার ভর্তুকি দেওয়া লাগছে। লাভবান হচ্ছেন কতিপয় কিছু ব্যক্তিবর্গ।
    বিষয়টি মাননীয় আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এর সু-দৃষ্টি কামনা করেছেন ব্যবসায়ী সহ অত্র অঞ্চলের এলাকাবাসী।
    দিনের বেলা বালিবাহী গাড়ী চলাচল বন্ধ না হলে আরো বড় ধরনের কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন বাজার কমিটি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930