আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ প্রতিনিধি।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে তীব্র গরমের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে একটি মানবিক উদ্যোগ।পরীক্ষার প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি,জুস,বিস্কুট,কেক ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত লৌহজং উপজেলার বিভিন্ন কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হয়।উদ্যোগটি নেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সোহেল।হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রকে ঘিরে ছিল এ আয়োজন।পরীক্ষা শুরুর আগেই স্বেচ্ছাসেবীরা কেন্দ্রে অবস্থান নেন।
পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় তাদের হাতে তুলে দেওয়া হয় বিশুদ্ধ পানি ও হালকা খাবার।এছাড়া বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও একইভাবে বিতরণ করা হয় এসব সামগ্রী।প্রখর রোদে দীর্ঘ সময় অপেক্ষারত অভিভাবকদের জন্য এটি ছিল এক স্বস্তির নিঃশ্বাস।অনেকেই এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।উদ্যোক্তা মাসুদুর রহমান সোহেল বলেন,পরীক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ।তীব্র গরমে তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই এ ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে।তিনি আরও জানান,সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়ানোই ছিল মূল লক্ষ্য।পরীক্ষার্থী আসফিয়ার মা জানান,গরমে বাইরে বসে থাকা খুবই কষ্টকর ছিল।এই সময়ে ঠান্ডা পানি ও স্যালাইন পাওয়া বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।পরীক্ষা শেষে শিক্ষার্থীরাও কৃতজ্ঞতা প্রকাশ করে।তারা বলেন,এমন উদ্যোগ তাদের মানসিক চাপও কিছুটা কমিয়েছে।স্থানীয় সচেতন মহল বলছে,এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।
রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের এমন উদ্যোগ অন্যদেরও উদ্বুদ্ধ করবে।সবমিলিয়ে,লৌহজংয়ে এই ব্যতিক্রমী আয়োজন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

