• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে অচল গিয়াসনগর বাজার, বিদ্যুৎ সংকট চরমে 

     swadhinshomoy 
    28th Apr 2026 4:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদ
    মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের গিয়াসনগর বাজারে ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টির প্রভাবে গত তিন দিনে স্বাভাবিক কার্যক্রম ভেঙে পড়েছে। এমনিতেই এলাকায় প্রায়ই বিদ্যুৎ থাকে না, তার ওপর ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির কারণে এখন বিদ্যুৎ একেবারেই বন্ধ হয়ে গেছে।
    স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ সংকটের কারণে দোকানপাট চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ থাকায় খাদ্যপণ্য নষ্ট হচ্ছে এবং ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অনেক দোকানের অবকাঠামোও ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
    এদিকে, অতিরিক্ত বৃষ্টির কারণে বাজার এলাকায় পানি জমে সড়ক চলাচল ব্যাহত হচ্ছে। ফলে ক্রেতাদের উপস্থিতি কমে গেছে এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে চরম দুর্ভোগে পড়েছেন।
    স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বিদ্যুৎ সমস্যার কারণে তারা আগেই ভোগান্তিতে ছিলেন, কিন্তু বর্তমানে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। তারা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930