• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তাড়াইলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    28th Apr 2026 4:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো ওমর খান সানি তাড়াইল উপজেলা প্রতিনিধি
    কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বেলা ২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া।

    সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সরকারি কলেজের শিক্ষক প্রতিনিধি, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদক, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930