• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু 

     swadhinshomoy 
    29th Apr 2026 1:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

    রংপুরের বদরগঞ্জ উপজেলায় সাদিয়া বেগম(১৭) নামে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে
    উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর বিচিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত সাদিয়া বেগম ওই গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার।

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের লোকজন সাদিয়াকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার শয়ন কক্ষে খোঁজ নিতে যান। সেখানে তাকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

    বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, বিষ্ণুপুর ইউনিয়নে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930