• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত 

     swadhinshomoy 
    29th Apr 2026 1:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    পুলক কুমার সরকার
    জয়পুরহাট জেলা প্রতিনিধি
    ২৮ এপ্রিল/২৬

    ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীতে বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অতিথিরা আইন সহায়তা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ, মামলা সংক্রান্ত দিকনির্দেশনা ও লিগ্যাল এইড সেবার তথ্য দেওয়া হয়।
    দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডাঃ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মোমেন ফকির ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর শাহনুর রহমান শাহিন।
    আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ জানান, যাদের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম, তারা জেলা লিগ্যাল এইড কমিটি থেকে সম্পূর্ণ বিনামূল্যে আইনগত সহায়তা পাবেন।
    তিনি আরও জানান, গত এক বছরে এই কমিটি ৬৯৯টি মামলায় আইনগত সহায়তা, ১১২৪টি আইনি পরামর্শ, এডিআর প্রি-কেইস ৬৯৩টি, এডিআর পোস্ট-কেইস ৮৭টি নিষ্পত্তি করেছে। এছাড়া আপোষ-মীমাংসার মাধ্যমে সুবিধাভোগীদের ৫০ লাখ টাকার বেশি অর্থ উদ্ধার করে দেওয়া হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930