• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চমেক হাসপাতাল পরিচালকের সাথে ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় 

     swadhinshomoy 
    29th Apr 2026 1:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    চট্টগ্রাম:

    আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন এর সাথে এক সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন।

    ​মঙ্গলবার চমেক হাসপাতাল পরিচালকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আসক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ হাসপাতালের বর্তমান চিকিৎসা সেবা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে পরিচালকের সাথে আলোচনা করেন এবং মানবিক কর্মকাণ্ডে সহায়তার আশ্বাস দেন।

    আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা ও সাধারণ সম্পাদক এলেক্স রনি-র নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন: ​সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি এস এম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ খান, ​দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক তানভীর উদ্দিন, ​সহ-প্রচার সম্পাদক আফসানা আক্তার ববি।

    সাক্ষাৎকালে আসক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ চমেক হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং সাধারণ অসহায় রোগীদের অধিকার রক্ষায় সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার কথা তুলে ধরেন।

    ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন সংগঠনের এই মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান।

    তিনি বলেন, সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার মাঝেও সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা প্রদানে সামাজিক ও মানবাধিকার সংস্থাগুলোর সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত জরুরি।

    ​সাক্ষাৎ শেষে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে হাসপাতালের পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    বক্তারা আশা প্রকাশ করেন যে, প্রশাসনের সাথে সামাজিক সংগঠনের এই সমন্বয় চট্টগ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930