• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামে ২৫ কে‌জি গাঁজার রাখার মামলায় এক ব্যক্তিকে ৭ বছরের দণ্ড দিয়েছে আদালত 

     swadhinshomoy 
    30th Apr 2026 1:38 pm  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির , কুড়িগ্রামঃ

    কু‌ড়িগ্রা‌মে ২৫ কে‌জি গাঁজার রাখার মামলায়
    নুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৭ বছর কারাদণ্ড একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

    গতকাল ২৯ এপ্রিল বুধবার বিকেলে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জয়নাল আবেদিন এ রায় ঘোষণা করেন।

    আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম জেলার ফুলবাড়ি উপজেলার গোরকমণ্ডল এলাকার মৃত উমর আলীর ছেলে। ২০১৬ সালে তার বিরুদ্ধে ২৫ কেজি গাঁজা রাখার অভিযোগে ফুলবাড়ি থানান পুলিশ মামলা দায়ের করে। মামলার নম্বর দায়রা মামলা নং-৩৫৩/২০১৬। ওই মামলায় ফুলবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(খ) ধারায় অভিযোগ আনেন।

    মামলার তদন্ত শেষে পুলিশ নুর ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেয়।

    কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. তারিক বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ের সময় আসামি নুর ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

    আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আশরাফ আলী। আদালত এও নির্দেশ দেয় যে, মামলায় আসামির পূর্বের হাজতবাসের সময় সাজার মেয়াদ থেকে বাদ যাবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930