• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সৎ সাংবাদিকতা রক্ষায় কঠোর অবস্থানের আহ্বান তথ্যমন্ত্রীর 

     swadhinshomoy 
    06th May 2026 4:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।

    সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।তিনি বলেছেন,অপসাংবাদিকতা ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
    মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন,সাংবাদিকতার মূল শক্তি সত্য ও বস্তুনিষ্ঠতা।
    এই মূল্যবোধ রক্ষা করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

    তিনি বলেন,জনগণের মৌলিক অধিকার হলো সঠিক তথ্য পাওয়া।অপতথ্য বা গুজব ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।সাংবাদিকদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন,সৎ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
    এতে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।
    প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলজার হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

    এছাড়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব ও পুলিশ সুপার মেনহাজুল আলম উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম।জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু এবং বিএনপি নেতা সুলতান আহমেদও বক্তব্য রাখেন।বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন।
    তারা বলেন,সমাজের সমস্যা তুলে ধরতে সাহসী সাংবাদিকতা প্রয়োজন।শুভেচ্ছা বক্তব্যে গোলজার হোসেন প্রেসক্লাবের জন্য জায়গা বরাদ্দের দাবি জানান।
    তিনি ভবন নির্মাণ ও মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের কথাও তুলে ধরেন।

    এছাড়া জেলার মেডিকেল কলেজ ও সড়ক অবকাঠামো উন্নয়নের দাবি জানানো হয়।অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31