• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুরাদনগরে পৃথক অভিযানে ২ মাদকসম্রাট সহ তিনজন গ্রেপ্তার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার ওসমান গনি সরকার 

     swadhinshomoy 
    06th May 2026 6:07 pm  |  অনলাইন সংস্করণ Print

    ওসমান গনি সরকার,
    মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে দুই ‘মাদকসম্রাট’সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
    রবিবার (৩ মে) বিকালে মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকা থেকে দুইজন এবং উত্তর ত্রিশ এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সদরের মধ্যপাড়া এলাকার মোহাম্মদ তকদিরের ছেলে মোঃ রাব্বি (২৩), সাহাপাড়া এলাকার মোঃ হানিফ মিয়ার ছেলে সাগর (২৮) এবং উত্তর ত্রিশ গ্রামের মোঃ সুরুজ মিয়ার ছেলে মোঃ মোস্তফা কামাল (৩৮)।
    পুলিশ জানায়, রবিবার বিকালে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে এসআই রুহুল আমীন, এসআই রাজু বড়ুয়া, এএসআই নূর মোহাম্মদ সহ সঙ্গীয় ফোর্স মুরাদনগর সদরের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সম্রাট খ্যাত রাব্বি ও সাগরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৬০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫২ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়।
    অন্যদিকে, একই দিনে মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ আল মাসুদ সঙ্গীয় ফোর্স সহ উত্তর ত্রিশ মদিনা ব্রিকস এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা কামাল কে আটক করে। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
    এছাড়াও কোম্পানীগঞ্জ এলাকা থেকে সাজা পরোয়ানাভুক্ত আসামি আলামিন (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
    মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
    তিনি আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং আজ সোমবার তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31