মোঃ জামিয়ার রহমান নীলফামারী
নীলফামারী জেলায় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নিয়োজিত ভ্যাকসিনেটরদের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে “পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ” প্রকল্পের আওতায় ‘বাংলাদেশ ভ্যাকসিনেটর এসোসিয়েশন’ নীলফামারী জেলা শাখার এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে এবং আহসান হাবিবের সঞ্চালনায় উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভ্যাকসিনেটর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব ফজলুল হক। এছাড়াও অনুষ্ঠানে নীলফামারী জেলার সকল পর্যায়ের ভ্যাকসিনেটরবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটি
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নীলফামারী জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির শীর্ষ পদাধিকারীরা হলেন
সভাপতি জামিয়ার রহমান ও
সাধারণ সম্পাদক তাহসান হাবিব,
সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু,
কোষাধ্যক্ষ রাহেনুজ্জামান মানিক
নবগঠিত কমিটিকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান সাংগঠনিক সম্পাদক জনাব ফজলুল হক। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই কমিটি নীলফামারী জেলায় প্রাণিসম্পদ সুরক্ষায় এবং ভ্যাকসিনেটরদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দও কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

