• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২ 

     swadhinshomoy 
    07th May 2026 11:26 am  |  অনলাইন সংস্করণ Print

    জামালপুর জেলা প্রতিনিধি: নাজমুল হাসান
    জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন।

    উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে বুধবার সকাল ৬টা এবং সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন— ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শামীম (১৮) এবং দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার মো. স্বাধীনের ছেলে সাগর ইসলাম (৩৭)।

    স্থানীয়দের বরাতে তিনি জানান, শামীম বুধবার সকাল ৬টার দিকে নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে উপজেলার সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় একই দিন সকাল ৮টার দিকে এলজিইডির একটি নির্মাণকাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন সাগর ইসলাম। সেখানেও হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

    ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31