• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামে বসতঘরের ওপর চালভর্তি ট্রাক উল্টে পড়েছে অল্পের জন্য রক্ষা পেয়েছে ৪টি জীবন 

     swadhinshomoy 
    07th May 2026 12:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

    কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে
    দিনাজপুর থেকে নাগেশ্বরী আসার পথে একটি চালভর্তি ট্রাক সাইড নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একটি বসতঘরে উল্টে পড়েছে।
    আকস্মিক এ দূর্ঘটনায় বসতঘরের চালা ও দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণেরক্ষা পেয়েছে ৪ টি জীবন।

    দূর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে গতকাল বুধববার রাত ১২টার দিকে ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে পাপ্পু মিয়ার বসতঘরে।

    জানা যায়, দুর্ঘটনার সময় ঘরের ভেতরে ছিলেন পাপ্পু মিয়ার স্ত্রী রিতা বেগম ও তাদের দুই সন্তান কন্যা আলো (৯) এবং ছেলে আলফা (১২)। হঠাৎ বিকট শব্দে চালভর্তি ট্রাকটি ঘরের ওপর উল্টে পড়লে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

    স্থানীয় বাসিন্দা আসাদ মিয়া বলেন, “চালভর্তি ট্রাকটি উল্টে পাপ্পু চাচার ঘরের ওপর পড়ে। এতে টিনের চালা ভেঙে যায় এবং দেয়ালে ফাটল ধরে।”

    ট্রাকচালক সুজন মিয়া জানান, সাইট নিতে গিয়ে রাস্তার একপাশের মাটি দেবে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চালভর্তি ট্রাকটি উল্টে যায়। এতে “আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা হলেও প্রাণে বেঁচে গেছি।”

    ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনায় বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের প্রাণহানি না হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31