• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মোংলা থেকে এম এ হান্নান মোংলা পৌরসভার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন 

     swadhinshomoy 
    07th May 2026 1:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোংলা প্রতিনিধি: খুলনা বিভাগের বাগেরহাট জেলার প্রথম শ্রেনী পৌর সভা মোংলা গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোংলায় গত ১ পহেলা মে পৌরসভার নতুন প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বর্তমান সরকারের পরিবেশ প্রতি মন্তী শেখ ফরিদুল ইসলাম (এম পি)উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে প্রতিমন্তী বলেন, এই নতুন ভবনের নির্মান ব্যায় ৮কোটি ৩০ লাখ টাকা নির্মান ব্যয় ধরা হয়েছে। নতুন ভবন নির্মিত হলে পৌরসভার নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে। একই সঙ্গে কর প্রদান, জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা সহজ ও দ্রুত প্রদান করা সম্ভব হবে।
    তিনি আরও বলেন, মোংলা পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনায় রূপ দিতে এই নতুন ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবনটি নির্মাণ শেষ হলে কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশও উন্নত হবে।
    স্থানীয় বাসিন্দারা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, দ্রুত নির্মাণকাজ শেষ করে জনসাধারণের জন্য সেবামূলক কার্যক্রম চালু করা হবে।
    উল্লেখ্য, মোংলা পৌরসভা দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রথম শ্রেনী মোংলা পৌর সভাএখান থেকে মানুষ দীর্ঘদিন ধরে নাগরিক সেবা পেয়ে আসছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31