• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্রম ও কর্মসংস্থান সচিব শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের চেক দিলেন 

     swadhinshomoy 
    09th May 2026 7:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহায়তার চেক হস্থান্তর করা হয়েছে।
    শনিবার (৯ মে) সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন) এ আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার।
    দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ১৬৪ জন দুঃস্থ্য, অসহায় শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬৮ লক্ষ ৩৫ হাজার টাকার চেক হস্থান্তর করেন প্রধান অতিথি।
    তন্মধ্যে ১৪৫ জন অসুস্থ এর মাঝে ৫৬ লক্ষ ১০ হাজার টাকা, ১৫ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৭৫ হাজার টাকা হারে ১১ লক্ষ ২৫ হাজার টাকা ও ৪ জন মৃত শ্রমিকের প্রত্যেক পরিবারে ২৫ হাজার করে ১ লক্ষ টাকার চেক হস্থান্তর করা হয়।
    এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক (উপ- সচিব) ˆসয়দ ইরতিজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ ওসমান গনি, সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ, শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, শ্রম কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের উপ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত, সহকারি মহাপরিদর্শক (সাধারণ) শফিকুল ইসলাম, শ্রম পরিদর্শক (সাধারণ) সানজিদা জান্নাত, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর সভাপতি মোঃ মোফাচ্ছিলুল মাজেদ সহ অন্যান্য নিবন্ধিত সংগঠনসমূহের নেতৃবৃন্দের অনেকে উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31