সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
আজ ১১ ই মে ২০২৬ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির ও নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জনাব মুহাম্মদ সেলিম উদ্দীন ঢাকা মহানগর উত্তরের মেয়র প্রার্থী মনোনিত হয়ে সর্ব স্তরের মানুষের সাথে নগর উন্নয়ন বিষয়ক সৌজন্য সাক্ষাৎ করেন এবং নাগরিক দুর্ভোগ লাঘব করতে পরামর্শ বৈঠক করেন পর্যাক্রমে প্রত্যেক সেক্টরে ওয়ার্ডে সবার সাথে এই কার্য অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। নাগরিক সেবার মান নিশ্চিত করতে এবং সহজ করতে তার নেতৃত্বে অ্যাপস চালু করেছেন এই বিষয়ে ৩ নং সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে এলাকাবাসীর সঙ্গে বিষয় সরাসরি কথা বলেন। স্থানীয় লোকজন বিষয়টি অবহিত হন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। জনাব সেলিম উদ্দীন আরো জানান একজন নাগরিক তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে আমাদের অ্যাপস এর মাধ্যমে তার যে কোন অভিযোগ সুবিধা অসুবিধা জানালে আমাদের টিম দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে স্বচেষ্ট থাকবেন। আমাদের ঢাকা আমরাই পড়বো এই স্লোগানকে সামনে রেখে আগামী ঢাকা মহানগরী দূষণ মুক্ত পরিচ্ছন্ন নগরি গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সবাই কে আন্তরিক হবার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সর্ব সাধারণ মানুষ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ আশরাফুল হক। ঢাকা মহানগর উত্তর মডেল থানার ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব মাওঃ মোঃ মাহফুজুর রহমান, উত্তরা মডেল থানার সম্মানিত আমির জনাব এ্যাডভোকেট ইব্রাহিম খলিল, নায়েবে আমির জনাব মোঃ হারুনুর রশীদ তারেক, যুব বিভাগের সভাপতি জনাব আতিকুর রহমান আতিক দৈনিক স্বাধীন সময় পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ জাহিদ হোসেন এবং অন্যান্য ওয়ার্ড সভাপতি সেক্রেটারী সহ কয়েকশ কর্মী। আলোচনা শেষে মহানগর আমিরের পক্ষ থেকে সবাইকে নাস্তা করানো হয়।

