• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে ধরা পড়লেন জাফরুল্লাহ 

     swadhinshomoy 
    11th May 2026 12:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা
    দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুনানিকে কেন্দ্র করে গাইবান্ধায় সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র।
    দুদকের শুনানির আগের দিন রোববার (১০ মে) সকালে দুদকের সোর্স পরিচয়ে প্রতারণার অভিযোগে গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস থেকে একজনকে আটক করা হয়েছে।
    অ্যাকাউন্টস অফিসের অফিস সহায়ক লিমা জানান, রোববার সকালে ওই ব্যক্তি অডিটর কৌশিকের মোবাইল নম্বর চেয়ে নেন এবং অফিসে কৌশিককে খোঁজাখুঁজি করেন।
    অফিসের কর্মকর্তারা জানান, জাফরুল্লাহ নামে এক ব্যক্তি নিজেকে দুদকের সোর্স পরিচয়ে অ্যাকাউন্টস অফিসের অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নেয়। পরে দুদকের কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তির সাথে মোবাইলে কৌশিকের সঙ্গে কথা বলিয়ে দেন। এসময় মোবাইল ফোনে থাকা দুদকের অজ্ঞাত কর্মকর্তা পরিচয় দেয়া ব্যক্তি কৌশিককে বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। বিষয়টি সমাধানের জন্য জাফরুল্লাহর সাথে কথা বলতে।
    পরে সন্দেহ হলে দুদকের সোর্স পরিচয় দেয়া জাফরুল্লাহকে অ্যাকাউন্টস অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে কখনো রংপুর কখনো দিনাজপুরের বাসিন্দা দাবি করে একেকবার একেক রকম পরিচয় দেন। পরে ভোটার আইডি কার্ডে দেখা যায় জাফরুল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁ গ্রামের বাসিন্দা।
    জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার খন্দকার মাহাতাব আলী সাংবাদিকদের বলেন, বিষয়টি তাৎক্ষণিক জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ ও দুদকের কর্মকর্তাকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।
    খবর পেয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক একেএম নুর আলম সিদ্দিক জেলা অ্যাকাউন্টস অফিসে আসেন এবং সোর্স পরিচয় দেয়া জাফরুল্লাহকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি সাংবাদিকদের বলেন, সোমবার (১১ মে) গাইবান্ধায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হবে। এই গণশুনানিকে টার্গেট করে একটি চক্র প্রতারণার কৌশলে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে। বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
    তবে অভিযুক্ত জাফরুল্লাহ সাংবাদিকদের জানান, তিনি গতকাল ঠাকুরগাঁও থেকে গাইবান্ধায় বেড়াতে আসেন। তার বিরুদ্ধে এসব অভিযোগ অসত্য বলে দাবি করেন তিনি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31