মোঃ ইকবাল মোরশেদ::- স্টাফ রিপোর্টার।
জানাযায় নোয়াখালীর সদর উপজেলায় মডেল থানার ওসি খুবই গোপন সু্এে খবর পেয়ে এক অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার (১০ মে) আনুমানিক সময় ঠিক বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এর আগে শনিবার রাতে উপজেলার ইসলামীয়া রোডের কৃষ্ণরামপুর এলাকায় এবং রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের কুমচর গ্রামের আবুল কালাম ওরফে রাসেল (৩৫), হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মোহাম্মদ উদ্দিন আজাদ (২৮), হাতিয়া পৌরসভার মেহেদী হাসান (২৯), সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের আশরাফুল (২৫) এবং সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা এলাকার নুর হোসেন (৫৭)।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণরামপুর এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফুল ও মোঃ নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ আবুল কালাম ও মোঃ আজাদকে গ্রেপ্তার করেন পুলিশ। ওই সময় আরও একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
সুধারাম মডেল থানার পি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, উদ্ধার তিনটি অটোরিকশার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৯০ টসকা।

