• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পিকআপ ভর্তি ভূসির বস্তায় মিলল ১০৮ বোতল বিদেশি মদ, আটক ৩ 

     swadhinshomoy 
    12th May 2026 12:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল আমিন বিশেষ প্রতিনিধি শেরপুর :

    শেরপুরের নকলা উপজেলায় পিকআপ ভর্তি ভূসির বস্তার ভেতর লুকিয়ে রাখা ১০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে শ্রীবরদীর কুরুয়া এলাকার দুইজন রয়েছেন।
    আটকরা হলেন— শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিম পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ রুহুল আমিন (৩৭), ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া পাথর অফিস এলাকার আবেদ আলীর ছেলে মোঃ নুর মোহাম্মদ (২৮) এবং শ্রীবরদী উপজেলার কুরুয়া ভাটিপাড়া গ্রামের মোঃ বিল্লাহ হোসেনের ছেলে মোঃ শফিকুল ইসলাম (১৯)।
    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে। এ সময় পিকআপে থাকা ভূসির বস্তার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।
    পুলিশ জানায়, উদ্ধারকৃত বিদেশি মদের বাজারমূল্য উল্লেখযোগ্য। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
    এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31