• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তজুমদ্দিনের নবনিযুক্ত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    12th May 2026 3:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন প্রতিনিধি |
    ​ভোলার তজুমদ্দিন উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিন এর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    ​আজ ১২ মে (মঙ্গলবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
    ​মতবিনিময় কালে নবনিযুক্ত ইউএনও তজুমদ্দিন উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতার সাথে শেষ করার বিষয়ে তার অঙ্গীকার ব্যক্ত করেন।
    ​”উপজেলা প্রশাসন ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক। তজুমদ্দিনের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরে এলাকার উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি। আমরা সবাই মিলে একটি আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে তজুমদ্দিনকে গড়ে তুলব।”
    ​সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও নবাগত ইউএনও-কে পেশাগত কাজে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

    ​সভায় তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি সাইদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক সাদী,অর্থ সম্পাদক সৈয়দ ইউনুস,কবির,তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের সিঃ যুগ্ম সম্পাদক সুলাইমান পোদ্দার, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, প্রচার সম্পাদক হাছনাইন,নির্বাহী সদস্য মিরাজ,মনির, নুরুন্নবী রাসেল, মেহেদী হাসান, তজুমদ্দিন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তামিম সাদী সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31