মো: আজাদ খান, চিতলমারী, বাগেরহাট।
মহিলা দলের কেন্দ্রীয় নেএী রুনা গাজী বলেন’ নতুন কমিটির হাত ধরেই আগামীতে বাগেরহাট জেলা ছাএদল আরও বেগবান হবে।
বাগেরহাট জেলা বিএনপি নেএী রুনা গাজী বলেন’ নবগঠিত জেলা ছাএদল আপোষহীন লড়াইয়ের সঙ্গী এবং সংগ্রামী নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
চিতলমারী উপজেলা মহিলা দলের আহবায়ক রুনা গাজী শুভেচ্ছা বার্তায় নির্বাচিত জেলা ছাএদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারন সম্পাদক নিয়ামুল কবির রাহুল ও সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন সহ সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী বলেন’ নবগঠিত জেলা ছাএদল গণতান্ত্রিক আন্দোলন, দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র, ফ্যাসিষ্টদের দমন ও রাজনৈতিক মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন।
ত্যাগী ও পরীক্ষিত নেত্রী রুনা গাজী বলেন” তরুণ প্রজন্ম ভবিষ্যৎ নেতৃত্বের বাতিঘর। নতুন নেতৃত্বের মাধ্যমে সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত ও আলোকিত বাগেরহাট জেলা গড়ে তুলতে এ সংগঠনটির বিকল্প নেই।
নবগঠিত কমিটির সার্বঙ্গীন সাফল্য কামনা করে রুনা গাজীর এ শুভেচ্ছা বার্তা স্থানীয় সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতে সংগঠনটি পূর্বের ন্যায় শক্তিশালী ও সুদৃঢ় হবে।

