আনিসুজ্জামান, স্টাফ রিপোর্টার, কটিয়াদী কিশোরগঞ্জ
কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি সভাপতি জনাব তোফাজ্জল হোসেন দিলিপ খাঁন এর সাথে সাক্ষাৎ করেন এবং উনার অসুস্থতার খুঁজ খবর নেন। বিএনপির সম্মানিত সভাপতি, গণমানুষের প্রিয় মুখ আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ খান সাহেব অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার সাহেব এর নেতৃত্বে একটি টীম উপস্থিত হন।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল,
উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বায়তুলমাল সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল, পৌর আমীর সাংবাদিক আনিসুজ্জামান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।এ
সময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে উনার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। আল্লাহ তায়ালা উনাকে পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।

