• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুরাদনগরে কৃষি উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    16th May 2026 11:36 am  |  অনলাইন সংস্করণ Print

    ওসমান গনি সরকার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৪ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় আয়োজিত কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, মাঠ পর্যায়ের কর্মকর্তা স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
    উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম ভূঁইয়া। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিই দেশের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সরকার কৃষকদের পুষ্টিনির্ভর উৎপাদন ও উদ্যোক্তা তৈরিতে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।
    উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নূর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আল মামুন রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বি ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ।
    দিনব্যাপী আয়োজনে কৃষকদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। অভিজ্ঞতা বিনিময়, সফলতার গল্প এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31