• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকায় বাইক রাইডারদের অতিরিক্ত কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    17th May 2026 2:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদ
    ঢাকা নগরীতে মোটরসাইকেল চালকদের উপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন একদল বাইক রাইডার। শনিবার রাজধানীর একটি সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    প্রতিবাদে অংশ নেওয়া রাইডাররা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি জানান। এক প্ল্যাকার্ডে লেখা ছিল, “বাইকের উপর অতিরিক্ত কর আরোপ মানিনা”, অন্যটিতে ইংরেজিতে লেখা ছিল “NO EXTRA TAX”।
    ব্যানারে উল্লেখ করা হয়, “বাইক রাইডারদের উপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাবের প্রতিবাদে আমরা এক্যবদ্ধ।” এ সময় বক্তারা বলেন, মোটরসাইকেল সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অতিরিক্ত কর আরোপ করা হলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টি হবে।
    প্রতিবাদকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এ প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানান এবং রাইডারবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31