• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রেলের টিকিট কালোবাজারির কাছে মিলল ৯৬৩ সিম ও ১৪ মোবাইল 

     swadhinshomoy 
    17th May 2026 2:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    জামালপুর প্রতিনিধি: নাজমুল হাসান

    রেলের টিকিট কালোবাজারির কাছে মিলল ৯৬৩ সিম ও ১৪ মোবাইল
    জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে রেলের টিকিট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, ৯৬৩টি সিম এবং বিভিন্ন রুটের সাতটি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টিকিটের আসন সংখ্যা ১২টি, যার মোট মূল্য ৫ হাজার ৮৮০ টাকা।

    শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা মিনাতুর রহমান মিনাত ও শাকিব।

    শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়। গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে রেলওয়ের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে অতিরিক্ত দামে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন।

    র‍্যাব জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, ৯৬৩টি সিম এবং বিভিন্ন রুটের সাতটি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া টিকিটগুলোর আসন সংখ্যা ১২টি এবং মোট মূল্য ৫ হাজার ৮৮০ টাকা।

    র‍্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, ‘ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের ভোগান্তিকে পুঁজি করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। তারা অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল।

    তিনি আরও বলেন টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31