• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজারহাটে ইরি-বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন 

     swadhinshomoy 
    18th May 2026 11:41 am  |  অনলাইন সংস্করণ Print

    মোস্তফা কামাল, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

    কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারের অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ২০২৬ সালের সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
    রবিবার (১৭মে) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে রাজারহাট সরকারি খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় অপরূপ অটো রাইস মিল থেকে চাল ক্রয়ের মাধ্যমে সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
    উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোসা. মাসুদা বেগম জানান, চলতি বোরো মৌসুমে রাজারহাট খাদ্য গুদামে মোট ১২৫০ মেট্রিক টন ধান, ১৫৭২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৭ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে ক্রয় করা হবে। তিনি আরও জানান, উপজেলার ১টি অটো রাইস মিল ও ৪১টি চাতাল রাইস মিল থেকে চাল সংগ্রহ করা হবে। অন্যদিকে, ধান সংগ্রহের ক্ষেত্রে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সর্বনি¤œ ১ মেট্রিক টন থেকে সর্বোচ্চ ২ মেট্রিক টন পর্যন্ত ধান ক্রয় করা হবে।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোসা. মাসুদা বেগম, উপজেলা বিএনপির সদস্য সচিব সাহিদুল ইসলাম, ওসিএলএসডি হুমায়ুন কবির, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ স্থানীয় মিলার ইকবাল হোসেন রাজু ও রবিউল আলম বাদশা বকসী প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31