• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজশাহীতে বাস চলাচল বন্ধ, বিপাকে সাধারণ যাত্রীরা 

     swadhinshomoy 
    18th May 2026 6:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু কাওসার মাখন
    রাজশাহী ব্যুরো

    রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটিকে ঘিরে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে ক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বাস চলাচল বন্ধ করে দিলে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

    শ্রমিক সূত্রে জানা গেছে, রোববার কেন্দ্রীয়ভাবে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটিকে প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ। এর প্রতিবাদে সোমবার সকাল থেকেই সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

    রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, “এই কমিটির অধীনে আমরা বাস পরিচালনা করতে চাই না। এজন্য সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে।”

    অন্যদিকে, নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করেই কেন্দ্রীয় ফেডারেশন কমিটি ঘোষণা করেছে। কিছু শ্রমিক কমিটিতে স্থান না পাওয়ায় তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে দ্রুতই বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

    ঢাকাগামী বাসযাত্রীরা বলেন, ‘‘দুই দিন আগে দেশ ট্রাভেলস বাসে ঢাকা যাওয়ার টিকিট করা ছিল সকাল ১১টার বাসে। আসার পর টাকা ফেরত দিয়েছে। এতে চরম সমস্যায় পড়েছি। বিকল্প পথে কিভাবে যাওয়া যায় সেটা নিয়ে চিন্তায় আছি আমরা । কারণ আজ ঢাকায় যেতেই হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31