রাকিব হাসান সাগর, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়ার দুই মূল এজেন্টসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। আজ (মঙ্গলবার) সদর থানাধীন রাসেল পার্ক ও তৎসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ ছোয়াদ (২৬) – অনলাইন জুয়ার এজেন্ট।
২. মোঃ রবিন বেপারী (২৪) – অনলাইন জুয়ার এজেন্ট।
এছাড়াও তাদের সহযোগী হিসেবে গ্রেফতার হয়েছেন হৃদয় চন্দ্র সাহা (২৮), জসিম উদ্দিন (২৫), মোঃ মৃদুল (১৯) এবং মোঃ অহিদুল ইসলাম ইমন (২৮)।
র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল এই চক্রটি। এর ফলে সাধারণ মানুষ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। এমন অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল আজ রাসেল পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।
অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জুয়ার মতো সাইবার অপরাধের মাধ্যমে যারা সাধারণ মানুষকে নিঃস্ব করছে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

