কাশিয়ানী গোপালগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ
সাইফুল হাসান
বুধবার(১৯মে)সকালে উপজেলা কনভেনশন হল রুমে নির্বাহী অফিসার মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প’র আওতায় ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিচালিত গ্রাম আদালত কীভাবে গ্রামের জনগণকে সহায়তা করতে পারে এ বিষয়ে সভায় অবহিত করা হয়।
‘অল্প সময়ে-স্বল্প খরচে, সঠিক বিচার পেতে-চলো যাই গ্রাম আদালতে’এ বিষয়ের উপর ফৌজদারী ও দেওয়ানী মামলার সহায়তা আইনি ব্যাখ্যা করে সার্বিক বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার(এএসপি) কাশিয়ানী,মুকসুদপুর সার্কেল নাফিসুর রহমান তিনি বলেন গ্রাম আদালত আইন,২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারী ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়।গ্রাম আদালত অনধিক ৩ লাখ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে।গ্রাম আদালতে আইনজীবী নিয়োগের বিধান নেই।গ্রাম আদালতে ফৌজদারী আইনে চুরি,
দাঙ্গা,প্রতারণা,ঝগড়া বিবাদ, কলহ ও মারামারি,মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা, অন্যায় নিয়ন্ত্রণ ও অন্যায় আটক,ভয়ভীতি দেখানো বা হুমকি দেওয়া,কোনো নারীর শালীনতাকে অমর্যাদা বা অপমানের উদ্দেশ্যে কথা বলা,খারাপ অঙ্গভঙ্গি করা দেওয়ানি আইনে পাওনা টাকা আদায় সংক্রান্ত,স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার সংক্রান্ত,অস্থাবর সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায় সংক্রান্ত, কোনো অস্থাবর সম্পত্তি জবর দখল বা ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত,গবাদিপশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ সংক্রান্ত,কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত,স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ আদায় সংক্রান্ত নিষ্পত্তি করা যাবে।গ্রাম আদালতে অল্প সময়ে স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে।প্রতিনিধি মনোনয়নে আবেদনকারী ও প্রতিবাদী সমান সুযোগ পায়।পক্ষগণ নিজের কথা নিজে বলতে পারে,কোনো আইনজীবী দরকার হয় না।গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয়।এক বিরোধ থেকে অন্য বিরোধ সৃষ্টির সম্ভাবনা কম থাকে।পক্ষদয়ের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করা হয়।দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী খুব সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ পায়।
গ্রাম আদালত উপজেলা কো-অডিনেটর বিবেক বাবু জানান কাশিয়ানীতে ২০২৫ সালের নভেম্বর হতে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১৪ ইউনিয়নে ২১৯ মামলা গ্রাম আদালতে হয়েছে যেখানে আগের মামলা সহ মোট ২২২ মামলার নিষ্পত্তি হয়েছে।এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ বজলুল রশিদ,যুব উন্নয়ন অফিসার এমদাদুল হক,উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক শেখ মোঃসেলিম,সরকারি,
বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক,সাংবাদিক ও এনজিও’র শাখা ব্যবস্হাপক সহ প্রমূখ।

