• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোরে চামড়া সংরক্ষণে মাদ্রাসা পর্যায়ে বরাদ্দ ১৬৫ মেট্রিকটন লবণ 

     swadhinshomoy 
    21st May 2026 12:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে যশোর জেলায় ১৬৫ মেট্রিক টন লবণ বরাদ্দ দিয়েছে সরকার। জেলা প্রশাসনের উদ্যোগে এ লবণ জেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে।

    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কোরবানির চামড়ার গুণগত মান বজায় রাখা এবং সংরক্ষণ প্রক্রিয়া সহজ করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য জেলা সদরে ৭৫ হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে ৫০ হাজার টাকা করে সরকারি ভর্তুকিও বরাদ্দ দেওয়া হয়েছে।

    যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার জানান, ঈদের পরপরই কোরবানির চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে লবণ সরবরাহ করা হবে। বিশেষ করে এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে সংগৃহীত চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

    তিনি আরও জানান, মাঠপর্যায়ে মাদ্রাসার তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন উপজেলায় ইমাম ও কসাইদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে সঠিক পদ্ধতিতে কোরবানি সম্পন্ন ও চামড়া সংরক্ষণে গুণগত মান বজায় থাকে।

    জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মণিরামপুর উপজেলায় ৩০টি এবং যশোর সদর উপজেলায় ১৬০টি মাদ্রাসায় লবণ বিতরণের পরিকল্পনা রয়েছে। তবে এখনো সব উপজেলার পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তারা তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবেন।

    জেলার ৮টি উপজেলায় বরাদ্দকৃত লবণের পরিমাণ হলো— যশোর সদর উপজেলায় ৪৪ টন, বাঘারপাড়ায় ১৪ টন, চৌগাছায় ১৪ টন, শার্শায় ১৪ টন, কেশবপুরে ১৯ টন, মনিরামপুরে ২০ টন, অভয়নগরে ২৫ টন এবং ঝিকরগাছায় ১৬ টন।

    জেলা প্রশাসন জানিয়েছে, বরাদ্দকৃত এসব লবণ সরবরাহ করবে মধুমতি সল্ট ইন্ডাস্ট্রিজ প্রা. লি. এবং রাজাপুর সল্ট রিফাইনারি লি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31