• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শাল্লায় বিলে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু, এলাকায় শোক। 

     swadhinshomoy 
    21st May 2026 12:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
    মোঃ দিলুয়ার হোসেন

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পানিতে ডুবে গগন দাশ নামের ৭ বছর বয়সী এক বাক-প্রতিবন্ধী শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশু গগন দাশ ওই গ্রামের গণেশ দাশের ছেলে।

    ​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শিশুটি বাড়ির পূর্ব দিকের একটি বিলের পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে অসাবধানতাবশত বিলের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। তাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে বিলের পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

    ​উদ্ধারের পরপরই উপস্থিত প্রতিবেশীরা শিশুটির শরীর থেকে পানি বের করার জন্য তাকে মাথায় তুলে ঝাঁকুনি দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা চালান। কিন্তু তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় দ্রুত তাকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

    ​এদিকে অবুঝ প্রতিবন্ধী শিশুটির এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গোবিন্দপুর গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

    ​এই মর্মান্তিক ঘটনাটি নিয়ে গভীর শোক প্রকাশ করে শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) উত্তম দাস বলেন,
    ​”একটি ফুটফুটে অবুঝ বাক-প্রতিবন্ধী শিশু এভাবে হঠাৎ আমাদের ছেড়ে চলে যাবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। ঘটনাটি শোনার পর থেকেই বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক এবং কষ্টের। এমন অবুঝ একটি শিশুর এই আকস্মিক ও করুণ মৃত্যু পুরো এলাকার মানুষকে স্তব্ধ করে দিয়েছে। গগন দাসের পরিবারের এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই সান্ত্বনা দেওয়ার মতো নয়। আমি নিহত শিশুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31