• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • খুলনায় তরুণদের নিয়ে তিনদিনের অনলাইন বুটক্যাম্প সম্পন্ন 

     swadhinshomoy 
    23rd May 2026 10:06 am  |  অনলাইন সংস্করণ Print

    স্টাফ প্রতিনিধি

    অনলাইনে কোনো নেতিবাচক প্রবাহ তৈরি হলে তরুণ প্রজন্মকে তার বিপরীতে একটি ইতিবাচক ধারা (পজিটিভ ফ্লো) তৈরি করতে খুলনায় যুবদের নিয়ে ৩দিনের বুটক্যাম্প সম্পন্ন হয়েছে।

    গত ২১ মে ২০২৬ (বৃহস্পতিবার) বিকেলে খুলনার হোটেল সিটি ইন-এ আয়োজিত এক যুব বুটক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং জার্মান ফেডারাল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ)-এর যৌথ অর্থায়নে এবং ওয়েভ ফাউন্ডেশন ও ডয়েচে ভেলে একাডেমির যৌথ বাস্তবায়নে “Loud and Clear: Empowering Youth Voices 2.0” প্রকল্পের অধীনে এই বুটক্যাম্পের আয়োজন করা হয়।

    ১৯ মে থেকে শুরু হওয়া “MIL, Digital Safety and Constructive Dialogue with CSO Youth Members” শীর্ষক এই তিন দিনব্যাপী বুটক্যাম্পে খুলনার ৩টি সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO)—’পরিবর্তন-খুলনা’, ‘দলিত’ এবং ‘রঙমহল ফর ইয়ুথ’-এর মোট ৩০ জন যুব ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।

    কর্মসূচিতে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমা সুলতানা লিলি, প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেটি, কমিউনিকেশন এন্ড ষ্টেকহোল্ডার এনগেজমেন্ট অফিসার সাইফুর রহমান, রিসার্স এন্ড ডকুমেন্টেশন স্পেশালিষ্ট সাজ্জাদুল করিম । এছাড়াও আরো উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ নাজমুল ইসলাম, ডেপুটি কোর্ডিনেটর আলাউদ্দিন শাওন, জেলা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান এবং কমিউনিকেশন এ্যাসোসিয়েট সুমাইয়া আক্তারসহ অংশগ্রহণকারী সংস্থাগুলোর প্রতিনিধিবৃন্দ ।

    উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং জার্মান ফেডারাল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ)-এর যৌথ অর্থায়নে “Loud and Clear: Empowering Youth Voices 2.0” প্রকল্পটি ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো তরুণ ও নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি করে সুশাসন প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31