• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিচারক জিয়া হায়দার: অভিবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে 

     swadhinshomoy 
    23rd May 2026 6:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিরঞ্জন মিত্র নিরু
    ফরিদপুর জেলা প্রতিনিধি
    ফরিদপুরে অভিবাসী কর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    ​গত (২০ মে) বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে ফরিদপুর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

    কর্মশালায় ফরিদপুর জেলার বিজ্ঞ বিচারক, আইনজীবী ও অভিবাসন খাতের সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানের ​প্রধান অতিথি ফরিদপুরের বিচার বিভাগের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জিয়া হায়দার তাঁর বক্তব্যে আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, “সঠিক আইনে মামলা দায়ের করতে হবে, তবেই অভিবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত হবে।” তিনি আরও যোগ করেন, “রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এমন ব্যবস্থা রাখতে হবে যেন অভিবাসীরা প্রতারিত না হন। একই সাথে রিক্রুটিং এজেন্সিগুলোকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে।”
    ​বিশেষ অতিথি: নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শামীমা পারভীন এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিম রেজা অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

    ​কর্মশালায় ওকাপ (OKUP)-এর সামগ্রিক কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন।
    ​”বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩” এবং “মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬”-এর বিভিন্ন ধারা, আইনি জটিলতা ও এর বাস্তবিক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ওকাপের কেস ম্যানেজমেন্ট অফিসার ঝুমুর বিশ্বাস।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আখতারুজ্জামান
    সহ অন্যান্য বিশিষ্ট অংশীজনরা।

    ​বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই ধরনের যৌথ উদ্যোগ ও সমন্বয় আগামীতে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের ন্যায়বিচার প্রাপ্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31