• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পলাশে যুবক হত্যার জেরে অভিযুক্তের বাড়িতে এলাকাবাসীর অগ্নিসংযোগ ‎ ‎ 

     swadhinshomoy 
    25th May 2026 10:49 am  |  অনলাইন সংস্করণ Print

    পলাশ প্রতিনিধি, নরসিংদী


    নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জের ধরে আশিক ভূইয়া (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সাগর মিয়ার বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। ২৩ মে ২০২৬ রোজ শনিবার  সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামে এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ঘটনায় ঘটে। এর আগে, শুক্রবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। নিহত আশিক মাঝেরচর গ্রামের মনির ভূইয়ার ছেলে।

    ‎                     পুলিশ ও নিহতের পরিবার জানায়, পূর্ব শত্রুতার জেরে গত বৃহস্পতিবার বিকেলে আশিকের সাথে প্রতিবেশি ইউনূস মিয়ার ছেলে সাগর ও তার ছোটভাই সোহাগ মিয়ার বাকবিতণ্ডা হয়। পরে সোহাগ ও সাগর দলবল নিয়ে আশিকের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয় আশিক। এসময় বাধা দিতে গিয়ে আহত হয় রুহুল আমিন ও ইলিয়াছ নামে আরও দুই যুবক। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আশিকের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

    ‎           পরে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত সোহাগ ও সাগর মিয়ার বাড়িঘরে ভাঙচুর করে অগিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার কাজ করছে পুলিশ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31