সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
মসজিদ ঘর বানাইছ মানুষ
মসজিদ ঘর বানাইছ মানুষ
নামাজ পড় কয় জনা
দান কর মসজিদ ঘরে
মুসুল্লি চেন না ।
মসজিদ ঘর বানাইছ মানুষ
মসজিদ ঘর বানাইছ মানুষ
নামাজ পড় কয় জনা
দান কর মসজিদ ঘরে
মুসুল্লি চেন না ।
দান কর মসজিদ ঘরে
মুসুল্লি চেন না ।
মসজিদের দরগায় বসিয়া
হাত পাতিয়া রইল গরিব
তোমায় চাহিয়া।
মসজিদের দরগায় বসিয়া
হাত পাতিয়া রইল গরিব
তোমায় চাহিয়া।
তুমি দান কর মসজিদ ঘরে
গরিব চেন না।
তুমি দান কর মসজিদ ঘরে
গরিব চেন না।
মসজিদ ছাড়াও হইবে নামাজ।
মসজিদ ছাড়াও হইবে নামাজ।
জায়নামাজ বিছাও যেথায়
মানুষ মরে মানুষের ব্যথায়
ও দয়াল মানুষ মরে মানুষের ব্যথায়।
মসজিদের টাকা তুলিয়া
খায় সেক্রেটারী সভাপতি খাদেম মিলিয়া।
মসজিদের টাকা তুলিয়া
খায় সেক্রেটারী সভাপতি খাদেম মিলিয়া।
গরিবের জোটে না খাবার
মসজিদ ঘরে লাগাও মার্বেল মদিনা কাবার।
গরিবের জোটে না খাবার
মসজিদ ঘরে লাগাও মার্বেল মদিনা কাবার।
সেই মসজিদে নামাজ পড়লে নামাজ কি হবে?
সেই মসজিদে নামাজ পড়লে নামাজ কি হবে?
ও সেই মসজিদে নামাজ পড়লে নামাজ কি হবে?
তুমি ছাড়লে দুনিয়া তোমার সঙ্গে কি যাবে?
তুমি ছাড়লে দুনিয়া তোমার সঙ্গে কি যাবে?
সেই ভাবনা ভাব মানুষ মসজিদে গিয়ে।
সেই ভাবনা ভাব মানুষ মসজিদে গিয়ে।
ও ভাই আজান শুনিয়া কেমনে ঘোর রাস্তা ঘাটে হেলিয়া দুলিয়া?
তোমার দিলে কি নাই ভয়?
জান্নাত মিলবে না তোমার
শেখ জাহিদে কয়।
তোমার দিলে কি নাই ভয়?
জান্নাত মিলবে না তোমার
শেখ জাহিদে কয়।
নামাজ পড় যেথায় পার
দান কর গরিব জনা।

