• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন 

     swadhinshomoy 
    01st Jun 2026 11:45 am  |  অনলাইন সংস্করণ Print

    শহিদুল্লাহ কায়সার, মধুপুর
    টাঙ্গাইলের মধুপুরে নবনির্মিত মধুপুর প্রেসক্লাবের ভবন উদ্বোধন করা হয়েছে। ৩১মে রবিবার জাঁকজমকপূর্ণ আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

    নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের
    মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি আধুনিক ও সুসংগঠিত প্রেসক্লাব গণমাধ্যম কর্মীদের পেশাগত উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, সহ-সভাপতি এম. রতন হায়দার, আনোয়ার হোসেন, আব্দুল লতিফ পান্না প্রমুখ।

    অতিথিরা তাঁদের বক্তব্যে মধুপুর প্রেসক্লাবের নতুন ভবনকে স্থানীয় সাংবাদিকদের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনোয়ার সাদৎ ইমরান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930