• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তাড়াশে শিবিরের জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

     swadhinshomoy 
    20th Aug 2025 12:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
    বুধবার (২০ আগষ্ট) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাড়াশ উপজেলা শাখার আয়োজনে তাড়াশ ডিগ্রী কলেজ হলরুম  উপজেলার ৬৬ জন শিক্ষার্থীকে  সংবর্ধনা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
    উপজেলা  ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিরাজগঞ্জ ৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী  প্রফেসর শায়েখ ড. আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি মোঃ আব্দুল আজিজ, তাড়াশ উপজেলা জামায়াতের আমির খ.ম. সাকলাইন, জেলা শিবিরের সেক্রেটারি রেজোয়ান উল্লাহ শোয়াইব, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি, অধ্যাপক আবুল বাশার,পৌর জামায়াতের সভাপতি কাওসার হাবিব প্রমুখ। প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার ও ক্রেস্ট তুলে দেন। সবশেষে সকল শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ানোর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31