• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগঞ্জে বন্যাদুর্গতদের গৃহ নির্মাণে এককালীন আর্থিক সহায়তা 

     swadhinshomoy 
    02nd Jun 2026 4:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    ষ্টাফরির্পোটারঃ হবিগঞ্জ।
    হবিগঞ্জের হাওর অঞ্চলে সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও সহায় সম্বলহীন পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাসিন্দা, দিনমজুর জনাব গাজী মিয়াকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গাজী মিয়ার বসতবাড়িটি সম্পূর্ণ পানিতে তলিয়ে যায় এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।
    বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আজ ২ জুন ২০২৬খ্রিঃ হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ মহোদয় তাঁর কার্যালয়ে জনাব গাজী মিয়ার হাতে নগদ ১,০০,০০০ (এক লক্ষ) টাকার এককালীন আর্থিক অনুদানের চেক তুলে দেন।
    চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, হাওর অঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জেলা প্রশাসন বদ্ধপরিকর। গাজী মিয়ার মতো প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবার গুলোকে পুনরায় স্বাবলম্বী করতে এবং তাদের পুনর্বাসনের জন্য এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930