• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বিজয়ী জামাতলী স্পোর্টিং বয়েজ ক্লাব 

     Md Mokter Hossain 
    20th Jun 2026 11:25 am  |  অনলাইন সংস্করণ Print

    শুক্রবার, ১৯ জুন ২০২৬, জামালপুরের দিগপাইত ধরণীকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল খেলা। বিকেল ৪টায় শুরু হওয়া এই চূড়ান্ত পর্বে মুখোমুখি হয়েছিল জামাতলী স্পোর্টিং বয়েজ ক্লাব ও জোয়ানের পাড়া শিপন এন্টারপ্রাইজ। টানটান উত্তেজনার এই ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জামাতলী স্পোর্টিং বয়েজ ক্লাব ৫-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

    টুর্নামেন্টের এই সমাপনী ও ফাইনাল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাড. শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।

    অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং দিগপাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফিরোজ আহমেদ ফরিদ এবং সভাপতিত্ব করেন ১৪নং দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো: জিয়াউল হক মাস্টার।

    এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মো: সফিউর রহমান শফি এবং সাধারণ সম্পাদক জনাব মো: রুহুল আমিন মিলন।

    পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন মো: সৌরভ হাসান শিশির, মো: ইউসুফ আলী এবং মো: মারুফ শাহরিয়ার পল্লব। এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন পলাশ মাহমুদ। এছাড়া ধন্যবাদ জ্ঞাপনে ছিলেন হাসান মাহমুদ, ইয়াছিন আহমেদ মুপি ও মো: মাহিমুর রহমান মাহিম।

    ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930