• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্ববাজারে আরেকবার কমল তেলের দাম 

     Md Mokter Hossain 
    20th Jun 2026 1:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাংবাদিক মোঃ জাহিদ হোসেন

    রয়টার্স থেকে পাওয়া খবর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তী শান্তি চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে। চুক্তির মাধ্যমে ইরান যুদ্ধের অবসান, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং ইরানের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ তৈরি হয়েছে। ফলে বৈশ্বিক তেল সরবরাহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

    বৃহস্পতিবার (১৮ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৬৪ ডলার বা ২.০৬ শতাংশ কমে ৭৭.৯১ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ১.৮০ ডলার বা ২.৩৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪.৯৯ ডলারে দাঁড়ায়।

    এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, তারা ভালো আচরণ না করলে তিনি আবারও সামরিক হামলা শুরু করতে পারেন। তার এই বক্তব্যের পর তেলের দাম কিছুটা বেড়েছিল। তবে, পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন চুক্তির খবর প্রকাশিত হলে বাজারে স্বস্তি ফিরে আসে এবং তেলের দাম পুনরায় কমতে শুরু করেছে।

    ১৪ দফার সমঝোতায় আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সময় ইরান হরমুজ প্রণালি দিয়ে টোলমুক্ত জাহাজ চলাচলের অনুমতি দেবে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো এই প্রাথমিক চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি।

    এদিকে, বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি খুলে দিলেও তেলের দাম খুব বেশি কমে যাওয়ার সম্ভাবনা কম। কারণ বাজারে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে।

    এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করেছে, যদি যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সফলভাবে বাস্তবায়িত হয় এবং হরমুজ প্রণালি পুরোপুরি চালু হয়, তাহলে বর্তমান সরবরাহ সংকট ২০২৭ সালে অতিরিক্ত তেল সরবরাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930